দৌলতপুরের রামকৃষ্ণপুরে বন্যার্তদের মাঝে এমপি বাচ্চু মোল্লার ত্রাণ বিতরণ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০২ পিএম
দৌলতপুরের রামকৃষ্ণপুরে বন্যার্তদের মাঝে এমপি বাচ্চু মোল্লার ত্রাণ বিতরণ

রামকৃষ্ণপুরে পদ্মা নদীতে ভারতীয় পাহাড়ি ঢলের প্রভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে দৌলতপুরের নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি থেকে সহস্রাধিক বন্যার্ত 

পরিবারের মাঝে প্রাণ বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগতা বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা রামকৃষ্ণপুর ইউনিয়নের সোনাতলা,

ইনসাফনগর, মোহাম্মদপুর,চড়ুইকুড়ি,বগ মারি,

ঠাকুরপাড়া, হায়দারেরচর,সলিমের চর, বিশ্ববাঁধ, ইসলামপুর, কান্দির পাড়া, মরারচর,

চল্লিশ পাড়া,ঢাকিপাড়া, মরারচর, হলদার পাড়া ও গোড়ারপাড়া গ্রামের প্রায় সহস্রাধিক পরিবারের বন্যা দুর্গতদের মাঝে ৭ মেঃ চাউল, ১০০ শত প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে