যেভাবে তৈরি করবেন ভাইরাল আশির দশকের ছবি

এফএনএস প্রযুক্তি | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২১ এএম
যেভাবে তৈরি করবেন ভাইরাল আশির দশকের ছবি

ক্যামেরার রিলে ধারণ করা আশির দশকের ছবিগুলো এখন অনেকের কাছে স্মৃতি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার কল্যাণে সেই আশির দশকের আবহ এখন আবার নতুন করে ফিরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাম্প্রতিক সময়ে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে ছড়িয়ে পড়েছে আশির দশকের আদলে তৈরি ছবি। বর্তমান সময়ের মানুষের ছবি ব্যবহার করে এআইয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে পুরোনো দিনের পোশাক, চুলের ধরন, ঘরের সাজ, রাস্তার দৃশ্য কিংবা ফটোস্টুডিওর পরিবেশ। ফলে ছবিগুলো দেখতে অনেকটা কয়েক দশক আগের ক্যামেরায় তোলা ছবির মতোই মনে হচ্ছে। এই ট্রেন্ডে কেউ নিজেকে দেখাচ্ছেন আশির দশকের সিনেমার নায়কের মতো, কেউবা পুরোনো দিনের ফটোস্টুডিওতে বসে আছেন। আবার কারও ছবিতে দেখা যাচ্ছে ভিডিও ক্যাসেটের দোকান, পুরোনো টেলিভিশন, আর্কেড গেম কিংবা সেই সময়ের বসার ঘর। ছবির সঙ্গে যোগ করা হচ্ছে ফিল্মের দানাদার আবহ, সামান্য ঝাপসা ভাব এবং পুরোনো ছবির রঙের বৈশিষ্ট্য। ট্রেন্ডটির বিশেষত্ব হলো, এর জন্য পুরোনো ছবি থাকতেই হবে এমন নয়। বর্তমানের একটি ছবিই যথেষ্ট। এআই টুলে নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট দিয়ে ছবির পোশাক, পরিবেশ, আলো, ক্যামেরার ধরন ও রঙ পরিবর্তন করা যায়। এতে তৈরি ছবিতে ব্যক্তির চেহারা বর্তমানের মতো রেখেই সময়ের আবহ বদলে দেওয়া সম্ভব। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির এই ব্যবহার শুধু ছবি তৈরির বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের নস্টালজিয়া। দ্রুত বদলে যাওয়া ডিজিটাল জীবনের বাইরে গিয়ে পুরোনো সময়কে নতুনভাবে দেখার সুযোগই হয়তো এই ট্রেন্ডকে জনপ্রিয় করে তুলছে। ফলে আশির দশক এখন শুধু পুরোনো অ্যালবামের পাতায় আটকে নেই। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সেই সময়ের পোশাক, পরিবেশ ও ফটোগ্রাফির ধরন ফিরে আসছে নতুন প্রজন্মের ছবিতেও।

ছবি তৈরি করবেন যেভাবে-

১. প্রথম চ্যাটজিপিটিতে আপনার একটি ছবি যুক্ত করুন।

২. নিচের প্রম্পট দিয়ে কাজটি সম্পন্ন করুন।

Create a highly realistic 1980s vintage portrait, retro fashion, classic hairstyle, authentic 1980s clothing, warm cinematic lighting, slightly faded film colors, Kodak film grain, soft flash photography, subtle film scratches, nostalgic atmosphere, vintage camera look, realistic skin texture, natural pose, 35mm film photography, highly detailed, photorealistic, authentic 1980s aesthetic. Keep the person's face, facial features, identity and expression recogniæable and unchanged.

আপনার জেলার সংবাদ পড়তে