শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: ফয়সল এমপি

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৬ পিএম
শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: ফয়সল এমপি

হবিগঞ্জ-৪(মাধবপুর-হবিগঞ্জ)আসনের সংসদ সদস্য এস.এম.ফয়সল বলেছেন তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দেশের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ফলাফল উন্নত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সুন্দর করার জন্য কাজ করে যাচ্চে। একটি এলাকার উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বুধবার সকালে মাধবপুর উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মেহেদি হাসানের সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, প্রধান শিক্ষক সামসুর রহমান, ইস্কান্দর মির্জা ফারুক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও সহকারি শিক্ষক সেলিনা আক্তার, সহকারি শিক্ষক মাহমুদুল হাসান রনি প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন এবং শিক্ষার বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা জবাবে

তিনি বলেন, মাধবপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ও শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তাছাড়া তিনি মাধবপুর উপজেলার কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি এবং মৎস অধিদপ্তর এর উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে