নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেলে শিক্ষকের প্রাণ

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৪৬ পিএম
নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেলে শিক্ষকের প্রাণ

নোয়াখালীর বেগমগন্জ উপজেলার চৌমুহনী- মাইজদী সড়কের আলীপুর জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমীর সামনে মোটর-সাইকেল দুর্ঘটনায় সফিকুল আজিম সুমন নামে এক শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুল আজিম সুমন উত্তর কুতুবপুর বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-কারি শিক্ষক। 

তিনি ঘাটলা ওয়ালী ব্যাপারী বাড়ির আবুল খায়ের (বুলু) মাস্টারের মেজো ছেলে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সফিকুল আজিম সুমনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বেগমগঞ্জ উপজেলা শাখা,  আদর্শ শিক্ষক ফেডারেশন, চৌমুহনী শহর শাখা এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সাংস্কৃতিক  সংগঠনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা।

আপনার জেলার সংবাদ পড়তে