কাউখালীতে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৩৪ পিএম
কাউখালীতে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী

দেশের ভিতরে পিরোজপুর জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি । জেলার কাউখালী উপজেলা সরকারি হাসপাতালে প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় শয্যা ও জায়গার সংকট তৈরি হয়েছে। ডেঙ্গু রোগীদের অনেককে করিডোর ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। তাদের অনেকেই সাধারণ রোগীদের কাছাকাছি অবস্থান করছেন।

মশারির ভিতরে থাকলেও এতে সাধারণ রোগীদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৬১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর ভিতরে ১৪৭জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে উপজেলা হাসপাতালে ১৪জন জন রোগী চিকিৎসাধীন আছেন।  সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কাউখালীর এক স্কুল শিক্ষক বরিশালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

কাউখালী উপজেলা সরকারি হাসপাতালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের নির্ধারিত শয্যার পাশাপাশি মেঝেতেও ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। জায়গার সংকটের কারণে সাধারণ রোগীদের কাছাকাছি তাদের অবস্থান করতে হচ্ছে।

সিনিয়র সাংবাদিক হাসপাতালে তার এক প্রতিবেশী ডেঙ্গু আক্রান্ত রোগীকে দেখতে এসে বলেন, হাসপাতালে রোগীর অতিরিক্ত ভিড়ে ভোগান্তি হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ভবন বা কক্ষের ব্যবস্থা করা প্রয়োজন। এ কারণে অবহেলিত কাউখালীর হাসপাতালে ১০১ সজ্জা বিশিষ্ট হাসপাতালের কাজ দ্রুত বাস্তবায়ন করা দরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তথ্য মতে প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন তবে তুলনামূলকভাবে জেলার ভিতরে ডেঙ্গু প্রতিরোধে আগের চেয়ে কাউখালী অবস্থা উন্নতি হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন এবং বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষার অ্যান্টিজেন কিট রাখা হয়েছে।

তিনি আরো বলেন, এই অঞ্চলে প্রচুর সুপারি ও নারিকেলগাছ রয়েছে। গাছের গোড়ায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার সৃষ্টি হয় এ বিষয়ে আমরা সচেতনতা করছি। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার রেহানা আক্তার বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জলাশয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। উপজেলা বিভিন্ন স্থানে নিয়মিত মশক নিধন অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে