কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১১ পিএম
কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সামিউল আরাফাত (১৮) টাঙ্গাইল সদরের আদালত পাড়া মহল্লার আব্দুল সালাম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় আরাফাত। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকাস্থ আশুকা সিএনজি পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ছিটকে পড়ে । এ সময় পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সামিউলের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে নাওজোর হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হেফাজতে নেয়। নাওজোর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাফর আলী বলেন, মোটরসাইকেল আরোহী যুবকের মুত্যুর সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত প্রকৃয়া চলমান রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে