জামালপুরের ইসলামপুর উপজেলায় জালিয়াতির মাধ্যমে স্থানান্তর হয়েছে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ (ইউপি সদস্য) প্রার্থী ও তার সহোদর ভাইয়ের ভোটার এলাকা। জানাযায়,ইসলামপুর উপজেলার ভোটার একটি কুচক্রিমহলের অসৎ তৎপরতায় পার্শ্ববর্তি মেলান্দহ উপজেলা স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ভূক্ত ভোগীসহ এলাকাবাসী।
জানাগেছে,ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের নূরনবী শেখ ও তার ভাই মিলন শেখ পূর্ব পূরুষ থেকেই বংশ পরামপরা একই এলাকায় বসবাস করছেন। নূরনবী শেখ গত ২০২১ সালে ই্উনিয়ন পরিষদের সাধারণ সদস্য পদে নির্বাচন করে পরাজিত হয়ে আবার তিনি আগামী নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অতিসম্প্রতি তিনি ভোটার তালিকা যাচাই করতে গিয়ে জানতে পারেন তিনি এবং তার সহোদর ভাইয়ের ভোটার এলাকা ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর এলাকায় নেই। জালিয়াতির মাধ্যমে মেলান্দহ উপজেলায় স্থানান্তর করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মেলান্দহ উপজেলা নির্বাচন কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, গত ২০ জুলাই নূরনবী শেখ ও মিলন শেখের ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা হয়। তারপর ২৫ আগস্ট ইসলামপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদন গুলো প্রেরণ করা হলে তাদের অনুমোদনের পর মেলান্দহ উপজেলা নির্বাচন কার্যালয় আওতাধীন নূরনবী শেখের ভোটার এলাকা পরিবর্তন করে দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামে এবং তার সহোদর ভাই মিলন মিয়ার ভোটার এলাকা একই ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে স্থানান্তর করা হয়েছে।
এবিষয়ে নূরনবী শেখ বলেন, আমার পূর্ব পুরুষ থেকেই ইসলামপুর উপজেলার পূর্ব কান্দার চর গ্রামে বসবাস করছি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্ডিতা করে পরাজিত হয়েছি। এবার নির্বাচন প্রস্তুতি নিতে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে জানতে পারি,আমার এবং ভাইয়ের ভোটার এলাকা মেলান্দহ উপজেলায় স্থানান্তর করা হয়েছে। কিসের ভিত্তিতে করা হলো,কি ভাবে করা হলো,কেন করা হলো তা’ আমি জানতে চাই? আমি যাতে নির্বাচনে অংশ নিতে না পারি, সে জন্য স্থানীয় একটি প্রভাবশালী চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে মেলান্দহ উপজেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারীদের যোগসাজসে জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা পরিবর্তন করে আমাকে বিপাকে ফেলা হয়েছে। মিলন শেখ বলেন,আমার ভাই যাতে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দিতা করতে না পারে,সেজন্য বাধাগ্রস্ত করতে একটি কুচক্রিমহল অর্থের বিনিময়ে জালিয়াতির মাধ্যমে এমন কাজ করেছেন।
এবিষয়ে নির্বাচন কমিশনসহ নির্বাচন সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের প্রতি নূরনবী শেখ ও তার ভাই মিলনশেখসহ এলাকাবাসী দাবী,জরুরী ভিত্তিতে তদন্ত পূর্বক জাল-জালিয়াতির সাথে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পুনরায় চরগোয়ালিনী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোটার তালিকায় অন্তর্ভক্ত করে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান ভূইয়া বলেন, ভোটার এলাকা স্থানান্তরের যাবতীয় কাজ মেলান্দহ উপজেলা নির্বাচন কার্যালয় সম্পন্ন করেছেন। আমরা শুধু অনুমোদন দিয়েছি বলে জানান।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ কামরুল হাসান বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলামপুরের বাসিন্দা দুই ব্যক্তির ভোটার এলাকা পরিবর্তন করে মেলান্দহে স্থানান্তর করা হয়েছে। পরবর্তি জানতে পেরেছি, একটি কুচক্রিমহল জালিয়াতির মাধ্যমে ভোটার তালিকা স্থানান্তরের আবেদন করেছিল। তখন বিষয়টি বুঝতে পারিনি। ভোটার এলাকা ঠিক করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।