কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আটক ১

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৩ পিএম
কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ আটক ১

কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ বকুল চন্দ্র মণ্ডল (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে। ১৭ সেপ্টেম্বর দুপুর ১ টার  দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনি গ্রামে অভিযান চালিয়ে এই গাজা সহ তাকে আটক করা হয়। ‎ জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার এস আই  বিজন-এর নেতৃত্বে পুলিশ সদস্যরা চৌকুনি গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় ঐ বাড়ি থেকে  বকুল চন্দ্র মণ্ডলকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা ১ শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২২,১৫০ টাকা উদ্ধার করা হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ রাশেদুল আলম বলেন, ঘটনায় কয়রা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের  করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে