সিরাজদিখানের মালখানগর গ্রামে অস্ট্রেলিয়া প্রবাসী শুভ সাথীর জন্মদিন উদযাপন করেছে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগর। শুক্রবার দুপুরে শুভ সাথীর গ্রামের বাড়ী মালখানগরে জন্মদিন অনুষ্ঠানটি শিক্ষক ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রদের মিলন মেলায় পরিনত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাহাঙ্গীর খান। শাহিন মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালখানগর হাই স্কুলের সভাপতি ইয়াছিন সুমন, প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম, মালখানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সুরুজ্জামান, সিরাজদিখান হেলথ কেয়ার হাসপাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান ইকবাল হোসেন, মালখানগর কলেজ পরিচালনা পর্ষদের সদস্য আনোয়ার হোসেন, মালখানগর ইসলামিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য হাজী ফিরোজ আহমেদ।
এছাড়া বিভিন্ন স্কুলের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম জাহিদুল ইসলাম, মো. আইউব খান, মাওলানা সোলাইমান মুন্সী, রমিজা জারনাজ সিনজি, জীবন কৃষ্ণ মন্ডল প্রমুখ। শুভ সাথী প্রবাস থেকে অনলাইনে যুক্ত হয়ে সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এ সময় কেক কেটে জন্মদিন পালন ও দুপুরে খাবার শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।