মাদকমুক্ত স্লোগানে হা-ডু-ডু টুর্নামেন্ট

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম
মাদকমুক্ত স্লোগানে হা-ডু-ডু টুর্নামেন্ট

পিরোজপুরের কাউখালীতে মাদক ছেড়ে মাঠে চলো এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী ৮ দলীয় হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা প্রগতি যুব সংঘের আয়োজনে, বেতকা মাহমুদিয়া দাখিল মাদ্রাসা মাঠে  নক-আউট পদ্ধতিতে আটটি দল অংশগ্রহণ করে। দিনভর টানটান উত্তেজনাপূর্ণ খেলা শেষে রাতে অনুষ্ঠিত চূড়ান্ত ফাইনাল খেলায় কাউখালী বান্নাকান্দা দলকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বরূপকাঠির ভরতকাঠি দল চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানার্সআপ বান্নাকান্দা দলকে ৩০ হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাতীয় কাবাডি দলের খেলোয়াড় তুহিন তরফদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ। কাজী আব্দুস সাত্তার এর সভাপতিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী ওসমান গনি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, বিএনপি নেতা সায়েম তালুকদার, গিয়াস উদ্দিন অলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, সমাজসেবক কাজী আবদুল্লাহ আল মামুন।

আপনার জেলার সংবাদ পড়তে