মেহেরপুরে

ফসলি জমিতে বিজিবি'র ব্যাটালিয়ান স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৫ পিএম
ফসলি জমিতে বিজিবি'র ব্যাটালিয়ান স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

মেহেরপুরে তিন ফসলি জমিতে বিজিবি'র ব্যাটালিয়ান স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান প্রদান করেছে এলাকাবাসী। রবিবার সকাল ১০ টায়  চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের  চাঁদবিল এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,চাঁদবিল গ্রামের অধিকাংশ মানুষ দরিদ্র হওয়ায় কৃষি কাজই তাদের একমাত্র অবলম্বন। সেই জমিতে বিজিবি ব্যাটলিয়ন স্থাপনের কার্যক্রম চলছে এটি বন্ধ করা না হলে কৃষকরা চাষাবাদ থেকে বঞ্চিত হবে।

বক্তার আরো বলেন, একমাত্র অবলম্বন কৃষিভিত্তিক ৪ ফসলী আবাদী জমি প্রায় শেষ হওয়ার উপক্রম হয়েছে। সামান্য পরিমাণ জমি কৃষি কাজের জন্য অবশিষ্ট রয়েছে তা যেন কোনভাবেই অধিগ্রহন না করা হয় সে জন্য জেলা প্রশাসকের সুদৃষ্টি একান্তভাবে কামনা করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন জেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মাজেদ আলী, জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি গুরুদাস হালদার ও শরিফুল ইসলাম বকুল সহ গ্রামবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে