বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মুন্সীগঞ্জে জেলা (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি সোহেল আহমেদ রানা সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি রবিবার ২০/০৯/২০২৬ ইং এই কমিটি অনুমোদন করেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার (দপ্তরের দায়িত্ব) স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানা যায়। বার্তায় আরো উল্লেখ করা হয়, আগামী ৩০ দিনের মধ্যে মুন্সীগঞ্জ জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করে, কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দশণা দেওয়া হয়েছে। জেলা যুবদলের নতুন কমিটির সভাপতি সোহেল আহমেদ রানা এর আগে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি হওয়ায় সিরাজদিখান উপজেলাসহ জেলার প্রতিটি উপজেলা যুদলের মধ্যে আনন্দ উচ্ছাস বইছে।।