পোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ড

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০১ পিএম | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০১ পিএম
পোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ড

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কাওছার হাবিব (২৫) নামে এক মাদকসেবীকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। সে উপজেলার পুরইল গ্রামের আবুল হোসেনের ছেলে। আদালত পরিচালনা করেন ইউএনও রাকিবুল ইসলাম। মাদক সেবনের অপরাধে ২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫)ধারা অনুযায়ী ৬ মাসের কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড অনাদায়ে আরো তিন দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ কারাদন্ড দেওয়া হয়েছে। একইদিন তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে