বালিয়াকান্দিতে আশার উদ্যোগে ফিজিওথেরাপি শুরু

এফএনএস (জাকির হোসেন; বালিয়াকান্দি, রাজবাড়ি) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:০৮ পিএম
বালিয়াকান্দিতে আশার উদ্যোগে ফিজিওথেরাপি শুরু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র উদ্যোগে তিন দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প শুরু হয়েছে সোমবার (২১ সেপ্টেম্বর) থেকে। এই ক্যাম্প চলবে  আগামী  ২৩ সেপ্টেম্বর  বিকাল ৫টা পর্যন্ত। প্রতিদিন সকাল ৯ টা থেকে পাঁচটা পর্যন্ত চলবে রোগে দেখা। 

আশা বালিয়াকান্দি-১ ব্রাঞ্চ কার্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এই ক্যাম্পে আশার সদস্য ছাড়াও অন্যান্যরা এখানে এই স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। উক্ত ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাঃ ওয়াসিম আকরাম। বিশেষ অতিথি হিসেবে  উপজেলা এনজিও কো-অর্ডিনেটর মোঃ শাহজাহান সিদ্দিক উপস্থিত ছিলেন ।

আশা, রাজবাড়ী জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মো: আব্দুল আলিম মিয়ার সভাপতিত্বে এবং আশা-বালিয়াকান্দি অঞ্চলের সিনিয়র আরএম মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় এই ক্যাম্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাঃ ওয়াসিম আকরাম বলেন, আশা'-র উদ্যোগে আয়োজিত এই ৩ দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা বাতব্যথা, প্যারালাইসিস কিংবা হাড়ের নানা জটিল সমস্যায় ভোগেন। কিন্তু সঠিক চিকিৎসা বা ফিজিওথেরাপির অভাবে নিয়মিত স্বাভাবিক জীবনযাপন করতে পারেন না। বিশেষ করে গ্রামীণ ও সাধারণ মানুষের জন্য এই ধরনের সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়া চৎড়ভ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। 

তিনি আরও বলেন, ‘আশা’ কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। আমি আশা করি, এই ক্যাম্প থেকে অত্র অঞ্চলের বহু সাধারণ ও অসহায় মানুষ ফিজিওথেরাপি সেবা গ্রহণ করে উপকৃত হবেন।  ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও চিকিৎসাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।

আপনার জেলার সংবাদ পড়তে