তানোরে আম গাছসহ বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৪ পিএম
তানোরে আম গাছসহ বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ

রাজশাহীর তানোরে ফিল্মি স্টাইলে ৫০ থেকে ৬০ জন মিলে একটি আম বাগানের সব গুলো প্রায ১৩ টি মাজারী সাইজের আম গাছসহ শতাধীক বাঁশ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কামারগাঁ ইউপির মিরাপুর গ্রামে। খবর দেয়া হলে পুলিশ যাওয়ার আগে গাছ গুলো কেটে ডারপারাসহ সব নিয়ে যায় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আসেন। 

এঘটনায় পারিশো মিরাপুর গ্রামের মৃত মোহাম্মাদ আলীর পুত্র হারুন অর রশিদ বাদি হয়ে একই গ্রামের মৃত গোলজার আলীর পুত্র আবু তালেব আলীসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, পারিশো মৌজায়, আর এস খতিয়ান নং ১৬১, ১৫০ প্রস্তাবিত খতিয়ান নং ৬২৪, হোল্ডিং নং ৬৩০, দাগ ১,৮ ও ৯, রকম ভিটা পরিমান ১৪, ৪৫ ও ১১ শতক জমি গত প্রায় ৫৩ বছর আগে ক্রয় করে উক্ত সম্পত্তিতে বাঁশ ঝাড় ও আম বাগান গড়ে তুলেছেন। উক্ত সম্পত্তি নিজেদের দাবি করে গত ৩ বছর আগে তালেব আলী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি খারিজ করে দেন।  গত সোমবার সকালে তালেব তার দলবলসহ গাছ টাকার মেশিন দিয়ে একটি আম বাগানের সব গুলো প্রায় ১৩ টি আম গাছ ও প্রায় ২ শতাধিক বাঁশসহ অন্যান্য বেশ  কযেকটি গাছ কেটে নিয়ে আসেন। এর আগে একই স্টাইলে গত শনিবারও দেশীয অস্ত্র সন্ত্র নিয়ে ৫০ থেকে ৬০ জন এসে শতাধীক বাঁশ কেটে নিয়ে যায়। এব্যাাপরে যোগাযোগ করা হলে অভিযুক্ত আবু তালেব আলী সাংবাদিকদের সাথে কথা বরতে রাজি না হয়ে এড়িয়ে যান। 

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, কবর পেয়ে সেখানে পুলিশ ঘটনাস্থলে পাটানো হয়েছিলো। কিন্তু কাউকেই পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে