সরাইলে ১৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০২ পিএম
সরাইলে ১৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা-২০২৬ এ জিপিএ-৫ প্রাপ্ত ১৫ শিক্ষার্থীকে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেনকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন “পজিটিভ সরাইল”এর উদ্যোগে সোমবার(২১সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এই সংবর্ধনা দেয়া হয়েছে।  আগে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ৫ প্রাপ্ত ১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বিদ্যলয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরও বিদ্যালয়ভিত্তিক আনুষ্ঠানিকতার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।

সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির। প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায়  সম্পাদক আব্দুল করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, লেখক গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, উত্তর কালীকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান, প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, রুহুল আমীন রুবেল, সাংবাদিক মো. পারভেজ আলম ও আলমগীর হোসেন। প্রধান অতিথি বলেন, শুধু ভাল ফলাফল পড়ালেখা করে সকলকে ভাল মানুষ হওয়াটাই প্রকৃত অর্জন। তাই আমাদের শিক্ষার্থীদেরেক সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে