প্রতিমন্ত্রী আ.লীগ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৮ পিএম
প্রতিমন্ত্রী আ.লীগ সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সারাদেশে আওয়ামী লীগের ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পিরোজপুর ২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজ্রু সুমন। মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজ্রু বলেন, এক ভাই করবেন বিএনপি,এক ভাই করবেন ফ্যাসিস্ট,আরেক ভাই করবেন গুপ্ত তা চলবে না। তারপরে যে সরকার আসবে সে সরকার দিয়ে সুবিধা নিবেন তা হবে না, বিএনপি করলে সবার বিএনপি করতে হবে না হয় তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। তিনি আরো বলেন, প্রত্যেককে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সত্য ও ন্যায়ের পথে থেকে সৎভাবে জীবনযাপন করাই সবার অঙ্গীকার হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে উঠান বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সমাবেশে উপজেলা বিএনপি'র সভাপতি এস এম আহসান কবীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শাফিউল আজম দুলাল, বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে