ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর গ্রামে সাইনবোর্ড টানিয়ে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামের মৃত আবুল হাসেম ফকিরের ছেলে মো. সেলিম ফকির গংদের পৈত্রিক সূত্রে কাশরগড় মৌজার ৫৫শতক জমির রয়েছে। বহুদিন যাবৎ তারা ওই জমি ভোগদখল করে আসছেন। তারই চাচাতো ভাই বাবুল মিয়া জমির বাইনা মুলে গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ওই জমিতে সাইনবোর্ড টানিয়ে, সীমানা প্রাচীর করার চেষ্টা করে। এতে সেলিম ফকির গংরা বাধা দেয়। বিল্লাল হোসেন (৫০), মো. বাবুলসহ (৩৫) পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।
জমির মালিকানা দাবিদার সেলিম ফকির জানান, আমরা কারো কাছে জমি বিক্রি করেননি। আমাদের পারিবারিক যার যার জমি ভোগ দখলে আছি। কিন্তু আমার চাচাতো ভাই বাচুল মিয়া জমি দখলে চেষ্টা করছে।
বাবুল মিয়া জানান, তিনি কারো জমি দখল করেননি। সেলিম ফকিরদের জমি তাদের দখলেই রয়েছে। কিন্তু সেলিম ফকিরের জমি যে দাগে রয়েছে। সেখানে দখল নিলেই সমস্যা সমাধান হয়ে যায়। সেখানে জমি বুজে না নিয়ে সে আমার সীমানায় ঢুকে গেছে। আমি আমার জাগায় সাইন বোর্ড টানিয়েছি। তারা জমির কাগজ পত্র নিয়ে বসুক । দলিল মুলে তারা পাইলে নিয়ে যাবে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।