চাটমোহরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১০ পিএম
চাটমোহরে ভ্রাম্যমান আদালতে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রয়ের দায়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মনমোহন মিষ্টান্ন ভান্ডারের তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা নগদ অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এখন সময় মথুরাপুর মিশন গেট এলাকায় অবৈধ মোটরযানের উপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। 

আদালত পরিচালনা করেন চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল মাহমুদ। এ সময় চাটমোহর পৌর নিরাপদ খাদ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ দুলালসহ চাটমোহর থানা পুলিশের কর্মকর্তা উপস্থিত ছিলেন

আপনার জেলার সংবাদ পড়তে