শৈলকুপায় মাদক মামলায় ১০ জনের বিভিন্ন মেয়াদে সাজা

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৭ পিএম
শৈলকুপায় মাদক মামলায় ১০ জনের বিভিন্ন মেয়াদে সাজা

শৈলকুপায় ১০ মাদক সেবন কারিকে সাজা দিয়েছে আদালত।  শৈলকুপা  থানা পুলিশ কর্তৃক আইনগত প্রক্রিয়ায় সোপর্দকৃত ১০ জন আসামির বিজ্ঞ আদালতে সামারি ট্রায়ালের বিচারকার্য  বুধবার  সম্পন্ন হয়েছে। বিজ্ঞ আদালত শুনানি শেষে মাদক মামলায়  ১০ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো  উপজেলার কবিরপুর গ্রামের মশিউর রহমানের ছেলে অনিক হাসান (২৪), রয়েড়া গ্রামের শফি মন্ডলের ছেলে রাজন মন্ডল, ছোট বোয়ালিয়া ঝিনাইদহগ্রামের মজিবরের ছেলে আকরাম হোসেন ফাজিলপুর গ্রামের খাইরুল শেখ এর ছেলে বাবু শেখ বেনীপুর গ্রামের ষষ্ঠী সরকারের  ছেলে  ভানু সরকার,  শ্রীপুর উপজেলার চাকদা গ্রামের রফিকুল মন্ডলের ছেলে ইকবাল হোসেন,শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম, কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আবু তাহেরের মেয়ে সোনিয়া খাতুন,  শৈলকূপা উপজেলার গোলক নগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী জোহরা খাতুন ও যশোর জেলার বাগারপাড়া উপজেলার শ্রী অনাদিক কুমারের ছেলে সোহাগ কুমার বিশ্বাস কে মাদক সেবন ও বিক্রি করার অভিযোগে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা  ও অর্থদণ্ড অর্থদণ্ড দিয়েছে  আদালত। এই ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, মাদক সেবন ও বিক্রি করার অপরাধে এদেরকে আটক করে বুধবার সকালে ঝিনাইদহ কোটে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজাও অর্থদণ্ডে দণ্ডিত করে জেল হাজতে  প্রেরণ করে।তবে আইনশৃঙ্খলা রক্ষায় শৈলকুপা থানা পুলিশের এ ধরনের আইনি ও প্রসিকিউশন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে