জাবিপ্রবির নতুন ট্রেজারারের যোগদান

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ এএম
জাবিপ্রবির নতুন ট্রেজারারের যোগদান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি)তে প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন ট্রেজারার যোগদান করেছেন। ২৩ সেপ্টেম্বর তাকে জাবিপ্রবির ভিসি প্রফেসর ড. আমির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেছেন। গত ২১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ এর ১৩ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেনকে এ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেন।

নতুন ট্রেজারার মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে শিক্ষক ছিলেন। এ ছাড়াও তিনি বাকৃবিতে বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশে-বিদেশে একজন সফল এবং দক্ষ গবেষক হিসেবে তাঁর পরিচিতি আছে। বর্তমানে জার্মান ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

তিনি জার্মানির জাস্টাস লিবিগ ইউনিভার্সিটি হতে তিনি পিএইচডি এবং ডিএএডি (উঅঅউ চযউ ঋবষষড়ংিযরঢ়) স্কলারশিপে তিনি পোস্ট-ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন। আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ ও গবেষণা সহায়তা কার্যক্রমের উদ্দেশ্যে তিনি জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, চেক রিপাবলিক, অস্ট্রিয়া ও ফ্রান্স ভ্রমণ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত তার ৪৩ টি গবেষণা প্রবন্ধ (আন্তর্জাতিক ৩০, জাতীয় ১৩) ও কনফারেন্স প্রসিডিংস (২১) রয়েছে। নবাগত ট্রেজারারের স্বচ্ছতার সাথে কর্ম তৎপরতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি মাদারীপুর জেলার ডাসারে (কালকিনি) এলাকায় জন্মগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে