দুই বছর পর দেশে ফেরা সাংবাদিক জসিমকে ফুলেল শুভেচ্ছায় বরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম
দুই বছর পর দেশে ফেরা সাংবাদিক জসিমকে ফুলেল শুভেচ্ছায় বরণ

দীর্ঘ দুই বছর পর ইউরোপের দেশ ক্রোয়েশিয়া থেকে ছুটিতে বাংলাদেশে আসা বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কোষাধ্যক্ষ জি.এম জসিম হাসানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। বুধবার দিবাগত রাতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর বরিশাল জেলা উত্তর কমিটির পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। এ সময় সাংবাদিক জি.এম জসিম হাসানকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ'র বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি এস.এম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহামুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সহকর্মীরা।

দীর্ঘদিন পর প্রিয় সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় সেখানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন সাংবাদিক জি.এম জসিম হাসান। অনুভূতি প্রকাশ করে জি.এম জসিম হাসান বলেন, দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছ থেকে এমন আন্তরিকতা ও ভালোবাসা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। সহকর্মীদের এই ভালোবাসা ও আন্তরিকতা যেন সবসময় অটুট থাকে-তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা তার সুস্থতা, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে