২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সাটুরিয়া উপজেলার ইসলামিক ফাউন্ডশনের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের হল রুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য রাখেন প্রধান মেহমান মো: আশরাফুল আলম, মাষ্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন, মানিকগঞ্জ। আলোচনা করেন মো: মাইনুদ্দিন, ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, সাটুরিয়া। কাজি মো: হাবিবুর রহমান, মডেল কেয়ারটেকার, ইসলামিক ফাউন্ডশন সাটুরিয়া। মো: আল আমিন শিকদার, সাধারণ কেয়ারটেকার, ইসলামিক ফাউন্ডশন, সাটুরিয়া। মো: রফিকুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার, ইসলামিক ফাউন্ডশন, সাটুরিয়া। মো: আমিনুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার, ইসলামিক ফাউন্ডশন, সাটুরিয়া সহ ইসলামিক ফাউন্ডশনের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।