সৈয়দপুরে মাদক নির্মূলে ওয়ার্ডবাসীর বিক্ষোভ মিছিল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম
সৈয়দপুরে মাদক নির্মূলে ওয়ার্ডবাসীর বিক্ষোভ মিছিল

নীলফামারীর সৈয়দপুরে মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষা ও এলাকাকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত করার দাবিতে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রসুলপুর ও ইসলামবাগ এলাকাবাসী। ২৫ সেপ্টেম্বর শুক্রবার রাতে সাবেক কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিকের নেতৃত্বে এলাকা দুটিতে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল থেকে এলাকায় সক্রিয় মাদকসেবী ও মাদক কারবারিদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বক্তারা অবিলম্বে সব ধরনের মাদক ব্যবসা বন্ধ করা এবং সমাজবিরোধী অপকর্ম থেকে সরে আসার জন্য সংশ্লিষ্টদের সচেতন ও সাবধান করেন। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আইনি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন সৈয়দপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. জিয়াউল হক জিয়া, বিএনপির স্থানীয় নেতা ড. জহিরুল হক, মহিলা দলনেত্রী রোজিনা বেগম, রওশন মাহানামা, আব্বাস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে