কিশোরগঞ্জে বাজিতপুর উপজেলার গাজিরচর সাদির চর খেলার মাঠে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নকআউট ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় সাদির ফুটবল ক্লাব আয়োজিত অনুষ্ঠিতব্য ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এ খেলাটি গত শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। এ খেলায় সভাপত্বিত করেন ১০নং গাজিচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিজুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি আমিনুল হক মস্তু, বাজিতপুর পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ ওয়াজ ভূইয়া। উপজেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহরিয়ার শামীম সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। অনুষ্ঠানটি সার্বিক তত্তাবধানে ছিলেন এসএফ সি সাদিরচর ফুটবল ক্লাবের প্রধান সমন্বয়ক আল আমিন। পরে স্থানীয় সংসদ সদস্য বিজয় দল কে পুরষ্কার বিতরণ করেন।