পাবনার চাটমোহর স্পোর্টস একাডেমীর উদ্যোগে মুক্ত দেশ ও সমাজ গড়তে মাদক,সন্ত্রাস,কিশোর গ্যাং,ইভটিজিং ও দূর্নীতি বিরোধি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বর থেকে র্যালীটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শুরুর আগে সংকি।সপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন,চাটমোহর স্পোর্টস একাডেমীর সভাপতি তৌহিদুল ইসলাম তাইজুল,জাকির ইমরান,শিরিন শিলা,সেজান,সাব্বির,আকাশ,বিপ্লব প্রমুখ।