চাটমোহরে ভূত তাড়াতে গ্রামবাসীর মিলাদ মাহফিল

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:২৬ পিএম
চাটমোহরে ভূত তাড়াতে গ্রামবাসীর মিলাদ মাহফিল

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের কাটেঙ্গা ভাঙ্গা মসজিদ তিনমাথা সড়কে কয়েক দিন ধরেই ভৌতিক কান্ডসহ নানারকম অস্বাভাবিক ঘটনা ঘটছে। এই কথিত ভূত থেকে গ্রামবাসী নিরাপদ থাকতে শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে গ্রামের প্রায় ৬ শত নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

গ্রামবাসী জানাস,কাটেঙ্গা ভাঙ্গা মসজিদের পার্শ্ববর্তী তিন রাস্তার মোড়ে কয়েকদিন আগে আজাদ নামের এক ব্যক্তিকে রাতের বেলা কোন এক অজ্ঞাত বস্তু পুকুরের মধ্যে ফেলে দেয়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। এছাড়া চলাচলের সময় গ্রামের লোকজন রাস্তায় সাপ,বিড়াল,ঘোড়াসহ বিভিন্ন রকম অস্বাভাবিক প্রাণির দেখা মেলে। আবার চোখের সামনেই এ সকল প্রাণি অদৃশ্য হয়ে যায়। এলাকাবাসীর দাবি এর সকল ঘটনা ভূত বা জিন ঘটাতে পারে। 

গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন জানান,কয়েকদিনের এই ঘটনার পরে গ্রামের মুরুব্বী ও অন্যরা একত্রিত হয়ে মিলাদ মাহফিলের আয়োজনের সিদ্ধান্ত নেন। এজন্য গ্রাম থেকে চাল ও ডাল উত্তোলন করা হয়। গত শনিবার সকাল থেকে খিচুড়ি রান্না ও মিলাদের আয়োজন শুরু হয়। সন্ধ্যার পরে প্রায় ৬০০ লোক মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে তাবারক নিয়ে বাড়ি ফেরেন। গ্রামবাসী অব্যশ্য জানান ভূত বলে কিছু না থাকলেও জিন থাকতে পারে, তাই ইসলামী শরীয়া মোতাবেক মিলাদ পড়িয়ে এই সকল বিপদ থেকে আল্লাহর কাছে মুক্তি চাওয়া হয়।  এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে