দেশজুড়ে আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পূর্ব রূপসা শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে রূপসা উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, রূপসা উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. ইউনুছ গাজী। উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. লাবলু শেখের সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. জালালউদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ গাজী, আব্দুল বারিক শেখ, সাব্বির হোসেন, সোহেল শেখ, আ. হান্নান মীর, আলী আকবর রাজুসহ শ্রমিক দলের সদস্য মো. হালিম শেখ, বিল্লাল হোসেন, মুজিবর সানা, খলিল শিকদার, মিজানুর রহমান, মহব্বত বেপারি, আওয়াল শেখ, আনোয়ার হোসেন, বাদশা হাওলাদার, মতিয়ার রহমান, খোকন বেপারি, হোসেন আলী বুলু।
এছাড়া উপস্থিত ছিলেন, জহির শেখ, মো. জাহিদুল খাঁন, ইউনুছ সরদার, মনিরুল ইসলাম, আমজাদ শেখ, শাহিন শিকদার, লিটু শেখ, মিজানুর রহমান, আমীর হোসেন খাঁন, আব্দুর রশিদ শেখ, আবুল হাসান, জাকির শেখ প্রমুখ।