নওগাঁয় ৭২ঘন্টা পেরিয়ে গেলেও পরিবহণ চলাচল শুরু হয়রানি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

এফএনএস (আব্দুল আজিজ; নওগাঁ) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৬ পিএম
নওগাঁয় ৭২ঘন্টা পেরিয়ে গেলেও পরিবহণ চলাচল শুরু হয়রানি, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

নওগাঁ থেকে দূরপাল্লা সহ সকল আভ্যন্তরীন রুটে বাস এবং সিএনজি চলাচল বন্ধ রয়েছে। বন্ধ ঘোষনার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি। ফলে যাত্রী সাধারণ পড়েছেন চরম বিপাকে।

ঘটনার সূত্রপাত গত ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে নওগাঁ বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে সিএনজি’তে যাত্রী উঠানোকে কেন্দ্র করে ধাক্কা ধাক্কি। এ সময় বাস শ্রমিক সিএনজি চালকদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরই জের ধরে ঐদিন বিকেলে পত্নীতলা উপজেলার নজিপুর বাস ষ্ট্যান্ড এলাকায় সিএনজি চালকরা এক বাস শ্রমিককে বাস থেকে নামিয়ে প্রচন্ড মারপিট করেন। আহত ঐ শ্রমিককে প্রথমে নওগাঁ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি  হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এর প্রেক্ষিতে পরিবহন শ্রমিকরা ঢাকাসহ সকল দূর পাল্লার এবং আভ্যন্তরিন রুটে বাস চলাচল রন্ধ করে দেয়। তারা কয়রকটি সিএনজি ভাঙচুর এবং সেগুলো চলাচলে বাধার সষ্টি করলে সিএনজি চলাচলও বন্ধ করে দেয়া হয়। এর ফলে নওগাঁ থেকে ঢাকাসহ সারাদেশে যাতায়াতের ক্ষেত্রে চরম দূর্দশা সৃষ্টি হয়েছে।

এদিকে বাস শ্রমিকরা প্রধান প্রধান সড়কগুলোতে সিএনজি এবং অন্য যে কোন ৩ চাকার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষনা এবং এই ঘটনায় সিএনজি চালকদের দ্বারা বাস নির্যাতনে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত পরিবহন না চালানোর হুমকি প্রদর্শন করেছে।

আপনার জেলার সংবাদ পড়তে