মেহেরপুরের গাংনী সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ লক্ষাধিক টাকার ভারতীয় মদ ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাতে (২৯ সেপ্টেম্বর) উপজেলার তেঁতুলবাড়ী বিওপির অভিযান এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেঁতুলবাড়ী বিওপির একটি টহল দল তেঁতুলবাড়ী হাটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৫ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবইিট উদ্ধার করা হয়েছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯ লাখ ৭ হাজার ৫শ' টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।