নওগাঁর পোরশায় আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। সভায় প্রধান অতিথি সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় এই উৎসব দূর্গাপুজা যথাযথভাবে উদযাপন ও যে কোন বিশৃংখলা এড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন। এসময় থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান সহ বিভিন্ন পূজামন্ডব পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য উপজেলায় এবারে ১৯টি মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।