বিরলে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক ২০২৫ সালের বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, আইসিটি অফিসার জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষা অফিসার খাইরুন নাহার, বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শামীম রেজা। সঞ্চালনা করেন বিরল উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সহ সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।