শেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১৯ পিএম
শেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস, শেরপুর জেলার রোভারের উদ্যোগে স্কাউটিং বিষয়ক ৪৪৮ তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) সকালে তুলশীমালা ট্রেনিং কাম কনফারেন্স হলে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় তিনি বলেন, স্কাউটিং তরুণ প্রজন্মের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি সমাজসেবায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৪৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের কোর্স লিডার ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ জিয়াউল হক। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও শেরপুর স্কাউটসের লিডার-সদস্যগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে