মাদকসহ গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতাকে দল থেকে বহিস্কার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪ এএম
মাদকসহ গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতাকে দল থেকে বহিস্কার

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তারকৃত উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অ্যাসেন্ট রায়কে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করেছে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা। মঙ্গলবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল জেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুল ইসলাম ইমরান ও সদস্য সচিব মো. আল আমিন মৃধা। তাদের দুইজনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের গঠণতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অ্যাসেন্ট রায়ের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বরিশাল জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আল আমিন মৃধা অ্যাসেন্ট রায়ের বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সংক্রান্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশ জোবারপাড় এলাকায় অভিযান চালিয়ে পাঁচ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক অ্যাসেন্ট রায়কে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে