রাজিবপুরে জেলা ছাত্রলীগের সদস্য হারুনুর রশিদ গ্রেপ্তার

এফএনএস (মোঃ আতাউর রহমান; চররাজিবপুর, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ পিএম
রাজিবপুরে জেলা ছাত্রলীগের সদস্য হারুনুর রশিদ গ্রেপ্তার

কুড়িগ্রামের চর রাজিবপুরে মো. হারুনুর রশিদ নামে নবগঠিত জেলা ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করেছে চর রাজিবপুর থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) চর রাজিবপুর থানাধীন কারিগর পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। তিনি ওই এলাকার আব্দুল করিম (কসাই)-এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, হারুনুর রশিদ ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের করা চর রাজিবপুর থানার মামলা নম্বর-০৩-এর এজাহারনামীয় ১৯ নম্বর আসামি। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি চর রাজিবপুর থানা পুলিশ নিশ্চিত করেছে। পরে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে