চিরিরবন্দরে বজ্রপাত রোধে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০১:২৩ পিএম
চিরিরবন্দরে বজ্রপাত রোধে তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন

বজ্রপাতের ঝুঁকি কমানো, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলা এবং সড়কের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দরে প্রায় চার হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় প্রাথমিক শিক্ষা পরিবার, আমতলী ক্লাস্টারের আয়োজনে উপজেলার ফুলপুর কুতুবডাঙ্গা বাজার থেকে আমবাড়ী বাজার পর্যন্ত প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) শাহনা আফরোজ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনজুরুল ইসলাম ও মনজিলা হাসনাত উপস্থিত ছিলেন।  তালবীজ রোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসি অংশগ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে