উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মুত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৩৭ পিএম
উজিরপুরে পুকুরে ডুবে শিশুর মুত্যু

বরিশালের উজিরপুরে পুকুরের পানিতে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার আটিপাড়া গ্রামে। মৃত ইয়াসিন ওই গ্রামের বাবু হালাদারের ছেলে। স্থানীয় ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইয়াসিন শারীরিক প্রতিবন্ধী ছিলো। ঘটনার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশু ইয়াসিনকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন । উজিরপুর মডেল থানার ওসি  রকিবুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে