এবিএম মোশাররফ হোসেন এমপি

ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা হবে দেশের সবেচেয়ে কার্যকরী বন্দর

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৪৪ পিএম
ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা হবে দেশের সবেচেয়ে কার্যকরী বন্দর

পটুয়াখালী-০৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেছেন, পায়রা বন্দর অপারেশনাল কার্যক্রম শুরু করেছিল।  তবে অন্তবর্তী সরকারের সময় কিছু সংকটের কারনে অপারেশনাল কার্যক্রম দ্রুত এগোয়নি। ড্রেজিং ও হপার ড্রেজার ক্রয়ের লক্ষ্যে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। আমরা আশা করছি খুব শ্রীঘ্রই এ প্রকল্পটি একনেকের অনুমোদন পাবে। চট্রগ্রাম বন্দরে প্রচন্ড ব্যস্ততা রয়েছে, তেমনি মোংলা বন্দরে নাব্যতা সংকট রয়েছে। দেশের একমাত্র নিরাপদ বন্দর পায়রা। ড্রেজিং সমস্যা সমাধান করতে পারলে পায়রা বন্দর হবে সবেচেয়ে বেশি কার্যকরী বন্দর। এ সরকার পায়রা বন্দরকে কার্যকরী করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিেেয়ছে। 

বুধবার দুপুরের পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল পরিদর্শণ শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বন্দরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এসময় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হুয়ামুন সিকাদার সহ বন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে