কুড়িগ্রামে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১ অক্টোবর, ২০২৬, ০৩:৪৯ পিএম
কুড়িগ্রামে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ইলেকট্রিক করাত দিয়ে নিলামের গাছ কাটার সময় বিদ্যুতের তার করাতের সঙ্গে পেঁচিয়ে ফরিদুল ইসলাম(৩৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দূর্ঘটনার শিকার ফরিদুলের বাড়ী উপজেলার সদর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে রাজারহাট বাজারের পাশে মেকুরটারী তেলী পাড়া গ্রামে শ্বশুড় বাচ্চা মিয়ার বাড়িতে ঘর জামাই হিসেবে রয়েছেন। বৃহস্পতিবার (১অক্টোবর) দুপুর সোয়া ১টায় দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিপ্লব হোসেন ইলেকট্রিক করাত দিয়ে একটি গাছ কাটছিলেন। এ সময় পাশ দিয়ে থাকা বিদ্যুতের একটি তার অসাবধানতাবশত করাতের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি দুর্ঘটনার শিকার হন। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজারহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।   এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হবে।

আপনার জেলার সংবাদ পড়তে