মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬, ০৩:৫২ পিএম
মোরেলগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

"উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শুক্রবার ২ অক্টোবর, বেলা ১১ টায় মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন-এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মো. রফিকুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান,থানার এসআই মাহফুজার রহমান, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিক, জুলাই শহিদ মাহফুজুর রহমানের পিতা মো.আব্দুল মান্নান হাওলাদার ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম,সাংবাদিক শহিদুল ইসলাম,আবুল কালাম খোকন,বি এম মাহবুবুর রহমান , প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখিসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন,একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বর্তমান আধুনিক যুগে কেবল শ্রম দিয়ে উৎপাদন বাড়ানো সম্ভব নয়, তার জন্য প্রয়োজন উদ্ভাবনী চিন্তা, আধুনিক প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার এবং কাজের দক্ষতা বৃদ্ধি। আমাদের প্রতিটি সেক্টরে আধুনিক প্রযুক্তির সংযোজন ও দক্ষতার উন্নয়ন ঘটাতে পারলে দেশের সার্বিক অর্থনীতি আরও সুদৃঢ় হবে। মোরেলগঞ্জের স্থানীয় পর্যায়ে কৃষিপণ্য, মৎস্য ও অন্যান্য খাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়াতে উপজেলা প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। সভায় উপস্থিত বক্তারা জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে উৎপাদনশীলতার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ মানুষকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদে রূপান্তরের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশের সার্বিক সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে