চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬, ০৪:৩৮ পিএম
চাটমোহরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

চাটমোহর থানা পুলিশ অভিযান চালিয়ে এক মাদক কারবারীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত মাদক কারবারী হলো পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কুষ্টিয়াপাড়া গ্রামের জামের উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৩৫)। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চাটমোহর রেলবাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান জানান,মাদকবিরোধি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চাটমোহর রেলবাজার এলাকা থেকে ইয়াবাসহ নিজাম উদ্দিন নামের মাদক কারবারীকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে