বিরলে কাশিডাঙ্গা যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ অক্টোবর) উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের কাশিডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বিরল উপজেলা শাখার সভাপতি, জেলা বিএনপির অন্যতম সদস্য এবং আসন্ন ৩নং ধামইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ বেলাল হোসেন এবং প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ধামইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫,৬ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মুক্তা পারভীন।
লজিক বিশ্ববিদ্যালয় ও নার্সিং ভর্তি কোচিং এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম মিন্টু এর সভাপতিত্বে এবং ৩নং ধামইর ইউনিয়ন ছাত্রদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান আলী'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি হেলাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল ইসলাম, ৬নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আলম হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, কাশিডাঙ্গা প্রগতি যুব সংঘের সদস্য তাকসুর ইসলাম প্রমুখ।