সিরাজদিখানে

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনায় মাইকিং ও হ্যান্ডবিল বিতরণ

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০১:০৭ পিএম
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনায় মাইকিং ও হ্যান্ডবিল বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনায় মাইকিং ও হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। গত তিন দিন যাবৎ উপজেলার মালখানগর ইউনিয়নের তালতলা বাজার, মালখানগর গ্রাম, রথবাড়ি গ্রাম, কলেজ রোড, মালখানগর চৌরাস্তা বাজারসহ জনসচেতনতায় বাড়ি বাড়ি হ্যান্ডবিল বিতরণ ও মহল্লা মহল্লায় মাইকিং করা হচ্ছে। মালখানগর জামে মসজিদের সাধারণ সম্পাদক, মালখানগর দাখিল মাদরাসার দাতা সদস্য,সমাজ সেবক, আলহাজ্ব মোহাম্মদ ফিরোজ আহমেদ ২ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। আলহাজ্ব মোহাম্মদ ফিরোজ আহমেদ জানান, তিনি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার প্রত্যাশি, এখানকার জনগনের স্বার্থে তিনি সামাজিক উন্নয়নে কাজ করে যাবেন। স্থানীয়রা জানান, তাকে বিপদে আপদে আমরা কাছে পাই, তার মত ভালো লোক আমাদের দরকার। গতকাল শুক্রবার সন্ধ্যায় মালখানগর ও রথবাড়ি গ্রামের বিভিন্ন পয়েন্টে মাইকিং ও হ্যান্ডবিল বিতরণ কালে তার সাথে ছিলেন, আব্দুল কুদ্দুস, আনোয়ার হোসেন, আব্দুল হাই, মনির হোসেন, মো. হুজাইফা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে