জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবিতে) একাডেমিয়া ইন্ডাস্ট্রি সহযোগিতা শীর্ষক সেমিনারে ৫টি শিল্পপ্রতিষ্ঠানের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে ৩ অক্টোবর বেলা সাড়ে ১১টায় জাবিপ্রবির ক্যাম্পাসে সেমিনার অনুষ্ঠিত হয়। ভিসি প্রফেসর ড. আমির হোসেন এতে সভাপতিত্ব করেন।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মেম্বার প্রফেসর ড. আব্দুল্লাহ আল-আল-মামুন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, জাবিপ্রবির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন, আয়োজন কমিটির সদস্য সচিব মোহাম্মদ হাসান এবং জামালপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক প্রমুখ।
সেমিনারে শিক্ষার্থীদের শিল্পভিত্তিক দক্ষতা উন্নয়নে যৌথ গবেষণা, দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তির উৎকর্ষ সাধন কল্পে বিশ্ববিদ্যালয়ের সাথে বগুড়ার আরডিএ, ইএসডিও, ডাটা সফট ম্যানুফেকচারিং এন্ড এসেম্বলি ইন্ডা.লি., ইন্টিগ্রেডেট এ্যাকুয়াকালচার ফার্ম এবং বায়োজিন কসমেটিক্যালস লি. এর মাঝে যৌথ সমঝোতা স্বাক্ষরিত হয়। শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী-গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে তারুণ্যের ভাবনায় বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।