পাঁচবিবিতে হাছান আলী ওরফে ভোলা (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ধরঞ্জী গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ভোলা ঐ গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, হাছান আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় ৫ বছর আগে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ৯ বছরের কন্যা সন্তান ও মাকে নিয়ে বাড়িতে থাকতেন।
ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাজার জয়পুর হাটথেকে বাড়ি ফিরে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেন তিনি। পাশের ঘরে থাকা মা বিষয়টি টের পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। নামানোর আগেই তার মৃত্যু হয়।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।