কলমাকান্দায় ৬১টি পূজামণ্ডপে দূর্গাপূজার প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ এএম
কলমাকান্দায় ৬১টি পূজামণ্ডপে দূর্গাপূজার প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয়   দুর্গাপূজা উদযাপনের জন্য নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।  এ উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৬১ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে মন্ডপে মন্ডপে শুরু হয়েছে কারুকাজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎ শিল্পীরা।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সনাতনী ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে সুষ্ঠভাবে শারদীয় দূর্গাৎসব সম্পূর্ণ করার লক্ষ্যে কলমাকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রর্ন্টের সকল পূজামন্ডপের নেতৃবৃন্দ ও উপজেলা পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করার জন্য। পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি হীরালাল সাহা ও সাধারণ সম্পাদক লিপ্টন বনিক জানান, কলমাকান্দায় যুুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। এখানকার সকল ধর্মের মানুষ একে অন্যের সাথে মিলে মিশে বসবাস করে আসছে। প্রতিবছরের ন্যায় এ বছরও যথাযথ ধর্মীয় আবেগ অনুভুতির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আসছে আগামী শুক্রবার মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আমাদের সবচেয়ে প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাৎসব। এবং বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ দূর্গোৎসব।

এ বছর আমাদের ৮টি ইউনিয়নের মধ্যে কলমাকান্দা সদর ইউনিয়নে ২১ টি, বরখাপন ইউনিয়নে ১০টি, পোগলা ইউনিয়নে ৭টি, কৈলাটি ইউনিয়নে ৭টি, রংছাতি ইউনিয়নে ২টি, লেঙ্গুড়া ইউনিয়নে ৪টি, নাজিরপুর ইউনিয়নে ৪টি ও খারনৈ ইউনিয়নে ৬টি  সর্বমেট ৬১টি পূজামন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।  এ ব্যাপারে কলমাকান্দা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা জানান, বরাবরের ন্যায় এবারও সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দূর্গাৎসব উদযাপনে আমাদের পুলিশ প্রশাসন পযাপ্ত মোতায়ন করা কবে, প্রতিটি পূজা মণ্ডপে মণ্ডপে সিসি ক্যামেরা সেটআপ থাকবে, যেনো কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সর্বদাই সজাগ দৃষ্টি থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে