কিশোরগঞ্জের বাজিতপুর পৌরশহরের পৌরসভার সামনে রাস্তায় গুরুতর আহত আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাইসুল ইসলাম সালফি (১৪) এর দাফন গত রবিবার তার গ্রামের বাড়ী বলিয়ার্দী পুরানবাড়ীতে দাফন সম্পন্ন হয়েছে তার পিতার নাম রফিকুল ইসলাম রোকন ও বলিয়ার্দী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শিল্পী আক্তারের একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার পৌরসভার সামনে হোন্ডা দিয়ে রাস্তা পারাপার করতে গিয়ে সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। প্রথমে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। তার মৃত্যুতে আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেন।