আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের চম্পাখালী মৌজায় আঞ্জুয়ারা খাতুনকে জমির দখল বুঝে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আঞ্জুয়ারা খাতুন তার রেকর্ডীয় ৪ শতক জমি বুঝে পেতে অতিঃ ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় পি-১৮১৮/২৫ (আশা) মামলা দায়ের করেন। শুনানী শেষে বিজ্ঞ আদালত বাদীকে ৪ শতক জমির দখল বুঝিয়ে দিতে সহকারী কমিশনার (ভূমি) আশাশুনি ও ওসি আশাশুনি থানাকে ব্যবস্থা নিতে আদেশ দেন। তাছাড়া ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে পৃথক মামলায় অঞ্জুয়ারার পক্ষে রায় হয়। সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন তদন্ত শেষে উভয় পক্ষকে তার কার্যালয়ে উপস্থিত হতে বলেন। আঞ্জুয়ারা খাতুন এবং অপর পক্ষের আবুল কাশেম গাজী ও শহিদুল ইসলাম গাজীসহ অন্যদের উপস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র আদালতের সিদ্ধান্ত পড়ে শোনান এবং আদালতের সিদ্ধান্ত মোতাবেক আঞ্জুয়ারাকে চম্পাখালী মৌজায় বিরোধীয় ৪ শতক জমির দখল বুঝে পেতে ব্যবস্থার কথা জানান। উভয় পক্ষ আদালতের প্রতি সম্মান রেখে সহকারী কমিশনারের সিদ্ধান্ত মেনে নিতে একমত হন।