নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ৬ অক্টোবর, ২০২৬, ০৫:২১ পিএম
নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে  ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার  কাটাবাড়ী (লিচু বাগান) সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ  মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ করা এসব ভারতীয় মদের সিজার মূল্য ১ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

আপনার জেলার সংবাদ পড়তে