চাটমোহরের মুলগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৪:৪৪ পিএম
চাটমোহরের মুলগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ালীগের আগুন সন্ত্রাস,নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসের প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠণ।  বুধবার (৭ অক্টোবর) বিকেলে চাটমোহর রেলবাজারে এই কর্মসূচী পালন করা হয়।

চাটমোহর রেলওয়ে স্টেশন সংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলবাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম লিখন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল কুদ্দুস আলো মাষ্টার,উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো.গিয়াস উদ্দিন, মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা,উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক খোকন প্রধান,উপজেলা কৃষক দলের আহবায়ক লিটন বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ,ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শওকত আকবরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠণের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে